সাবেক সচিব সরওয়ার আলম আবারও রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনের ভিত্তিতে তাকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি একই পদে দায়িত্ব পালন করেছিলেন, তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই নিয়োগ বাতিল করা হয়েছিল।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা-৪৯ অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি/আধা-সরকারি/বেসরকারি সংস্থার সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সরওয়ার আলম এ নিয়োগ পেয়েছেন।
যোগদানের তারিখ থেকে তার চুক্তিভিত্তিক দায়িত্ব কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ পেয়েছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব সরওয়ার আলম। তাকে সচিব পদমর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: