[email protected] বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রী: পিলখানা হত্যাকাণ্ডের পেছনের কারণ জনগণের কাছে এখন স্পষ্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯ পিএম

সংগৃহীত ছবি

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের পেছনের কারণ এখন বোধগম্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “সশস্ত্র বাহিনী স্বাধীন দেশের সম্মান, সাহস ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে কেউ যেন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না হয়, সে বিষয়ে আমরা পুনরায় দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে।”


জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


তারেক রহমান বলেন, “২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তরে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়, যেখানে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হন। ২০০৯ সালের পর দিনটি যথাযথভাবে পালিত হয়নি।

২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। আজকের এই দিনে আমরা শহীদদের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।”


প্রধানমন্ত্রী আরও বলেন, “পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এখনও চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে এই হত্যাকাণ্ডের পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কার্যক্রম ছিল—এটি নাগরিক হিসেবে আমাদের জানা জরুরি। হত্যাকাণ্ডের পর নানা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।”


তিনি বলেন, “দেশ ও জনগণের স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো—এটাই হোক শহীদ সেনা দিবসের মূল প্রত্যয়।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর