দেশে দীর্ঘদিন ধরে বন্ধ কিংবা রুগ্ন অবস্থায় থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তিনি জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য হচ্ছে—বন্ধ শিল্পকারখানা সচল করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং উৎপাদন কার্যক্রম পুনরুজ্জীবিত করা।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি অঙ্গীকার হিসেবে রুগ্ন ও অচল শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর কথা উল্লেখ করেছিলেন। সেই প্রতিশ্রুতির আলোকে এখন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সরকারি নির্দেশনায় বিশেষভাবে পাটশিল্প ও চিনি কারখানার মতো বন্ধ খাতগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানে আগের শ্রমিকদের কর্মসংস্থান ধরে রেখে পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে বলেও তিনি
এসআর
মন্তব্য করুন: