ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে কোনো ধরনের বেআইনি লেনদেন সহ্য করা হবে না বলে সতর্ক করেছে সরকার।
এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং এটি বাস্তবায়নে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ধর্ম, বর্ণ বা গোত্রভেদ না করে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে এ কার্ড ইস্যু করা হবে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে এই কার্ড বিতরণ করা হবে।
ঈদের আগেই প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় এ কর্মসূচি চালু করার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
এ কারণে কার্ড সংগ্রহের নামে কোনো প্রকার দালালচক্র বা আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
কেউ যদি ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা দাবি করে বা অবৈধ লেনদেনে যুক্ত থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে
এসআর
মন্তব্য করুন: