[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

১৬ বছর পূর্ণ হলেই মিলবে এনআইডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১:৫৬ এএম

সংগৃহীত ছবি

১৬ বছর বয়স পূর্ণ করা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি সংস্থাটির এনআইডি অনুবিভাগ থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ অনুযায়ী আবেদনকারীর বয়স যদি ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়ে থাকে কিংবা পূর্ণ হতে যাচ্ছে- তাহলে তাদের নিবন্ধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যাবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১৬ বছর বয়সে এনআইডি নিবন্ধন করা গেলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে না।

আগে ১৭ বছর বয়স থেকে এনআইডি দেওয়ার বিধান কার্যকর ছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর