[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

ফ্যামিলি কার্ড পেতে যেভাবে আবেদন করবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২ পিএম

সংগৃহীত ছবি

দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সরকার গঠনের পর এ কর্মসূচি বাস্তবায়নে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো নিয়মিত নগদ সহায়তা পাবে।

তবে কার্ড পেতে হলে নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন এবং কী কী প্রস্তুতি নিতে হবে— তা নিচে তুলে ধরা হলো।


আবেদন প্রক্রিয়া ও তথ্যভিত্তিক যাচাই
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হবে। এতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষণ করা হবে, যাতে ভুয়া নাম অন্তর্ভুক্তি, অনিয়ম বা মধ্যস্বত্বভোগীর সুযোগ কমানো যায়।


প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প চালু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় উপকারভোগীদের তালিকা প্রস্তুত করে ধাপে ধাপে সারাদেশে কার্যক্রম বিস্তৃত করা হবে।


আগাম প্রস্তুতি হিসেবে যেসব কাগজপত্র লাগবে
পূর্ণাঙ্গ আবেদন কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে সম্ভাব্য আবেদনকারীদের প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজন হতে পারে—
১. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
২. সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৩. একটি সচল মোবাইল নম্বর
কোথায় ও কীভাবে আবেদন করবেন
পাইলট কার্যক্রম শেষ হলে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

এছাড়া অনলাইনে আবেদন করার সুযোগ দিতে একটি ডিজিটাল পোর্টাল চালুর পরিকল্পনাও রয়েছে।


ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য ও সম্ভাব্য সুবিধা
এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলো নিয়মিত নগদ অর্থ সহায়তা পাবে।

বিশেষ করে পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীর আর্থিক ক্ষমতায়নে সহায়ক হতে পারে।


সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদ্যমান অনেক সামাজিক ভাতার তুলনায় এই কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে। একই সঙ্গে সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে।


সরকারের প্রত্যাশা, কর্মসূচিটি বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় নতুন সংযোজন ঘটবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর