প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই জাতীয় ভোটার দিবসের তারিখ নির্ধারণ করা হয়েছে। শিগগিরই—সম্ভবত এক-দুদিনের মধ্যেই—দিবসটি পালনের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এদিকে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, অন্যান্য বছরের মতো যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে এবারও দিবসটি পালন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও চলছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
এসআর
মন্তব্য করুন: