[email protected] শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৪ এএম

সংগৃহীত ছবি

আজ ২১ ফেব্রুয়ারি।

বাঙালির আত্মত্যাগের এক গৌরবময় দিন- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ আরও অনেকে শহীদ হন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত ভাষার মর্যাদা স্মরণেই দিনটি প্রতি বছর গভীর শ্রদ্ধায় পালিত হয়।


একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাত ১২টা ১ মিনিটে তাদের শ্রদ্ধা নিবেদনের পর ১২টা ৪০ মিনিট থেকে সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করা হয়।


দিবসটি ঘিরে রাজধানীসহ সারা দেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশ-এর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মাঠে রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।


ভাষা আন্দোলনের সূত্রপাত হয় ১৯৪৭ সালের শেষদিকে ঢাকায়। ১৯৪৮ সালে তা আরও বিস্তৃত হয় এবং ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলন চূড়ান্ত রূপ নেয়।

সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। পরদিন সাধারণ মানুষও প্রতিবাদে রাস্তায় নামেন; মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গায়েবি জানাজা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর