[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২১ পিএম

সংগৃহীত ছবি

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম তদারকি ও বাস্তবায়নের লক্ষ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি-সংক্রান্ত অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-কে। তার সঙ্গে আরও ১৪ জন সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।


কারা থাকছেন কমিটিতে
কমিটির সদস্য হিসেবে রয়েছেন—
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী
উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
উপদেষ্টা মাহ্দী আমিন
উপদেষ্টা রেহান আসিফ আসাদ
মন্ত্রিপরিষদ সচিব
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব
অর্থ বিভাগের সচিব
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব
স্থানীয় সরকার বিভাগের সচিব
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সচিব’ পদে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে সিনিয়র সচিবরাও এই কমিটির আওতায় গণ্য হবেন।
ঈদের আগে অগ্রগতি প্রতিবেদন
আসন্ন ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এগিয়ে নিতে কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির কার্যপরিধি
নবগঠিত কমিটি—
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত কাঠামো ও নকশা প্রণয়ন করবে।
সুবিধাভোগী নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবে।
প্রাথমিকভাবে দেশের আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় পাইলট প্রকল্প চালুর ব্যবস্থা নেবে
নারীদের জন্য বিদ্যমান কর্মসূচিগুলোকে ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কিনা তা পর্যালোচনা করবে। 
জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার ও National Household Database সংযুক্ত করে একটি ডিজিটাল এমআইএস (MIS) তৈরির সুপারিশ দেবে।  

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর