[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবার অফিস করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫৮ পিএম

সংগৃহীত ছবি

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৯টা থেকে তিনি অফিসে উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে কর্মদিবস পালন করেন প্রধানমন্ত্রী। এদিন তিনি ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন।

সকাল ৯টা ১০ মিনিটের দিকে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই কিছু নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে আলোচনায় রয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও প্লট সুবিধা না নেওয়ার বিষয়ে তার অবস্থান ইতোমধ্যে জনমহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি সরকারি ব্যয়ে সংযম প্রদর্শনের লক্ষ্যে মন্ত্রীদের অপ্রয়োজনীয় ব্যয় পরিহারের নির্দেশনাও দিয়েছেন তিনি।


সরকারি সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা ও নীতি-সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে ধারাবাহিক বৈঠক অব্যাহত থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর