[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২

৪৪তম বিসিএস: নন-ক্যাডারে ৪,১৩৬ প্রার্থীকে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৩ পিএম

সংগৃহীত ছবি

৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদে মোট ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপারিশপ্রাপ্তরা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের ৯ম থেকে ১১তম গ্রেডের পদে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন।

এই নিয়োগ “নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩” এবং সরকারের সর্বশেষ কোটা নীতিমালা অনুসরণ করে দেওয়া হয়েছে।
নিয়োগের প্রধান শর্তাবলি


পিএসসি জানায়, প্রার্থীদের দেওয়া তথ্য, সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে সব সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য যথাযথভাবে যাচাই করতে হবে।


আবেদনপত্রে ভুল বা ভুয়া তথ্য প্রদান, তথ্য গোপন, জাল সনদ দাখিল বা কোনো ধরনের প্রতারণা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে। প্রয়োজনে ফৌজদারি আইনে ব্যবস্থাও নেওয়া যেতে পারে। এমনকি নিয়োগের পরও অনিয়ম প্রমাণিত হলে চাকরি থেকে অপসারণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


যেসব প্রার্থী সুপারিশপ্রাপ্ত পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করেন না, তাদের মনোনয়নও বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
অন্যান্য নির্দেশনা


সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ সম্পন্ন করবে।
প্রযোজ্য ক্ষেত্রে উচ্চতা, বুকের মাপ, ওজন ও প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই করা হবে।
প্রকাশিত ফলে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।


এ মনোনয়ন চাকরির চূড়ান্ত নিশ্চয়তা নয়; সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের পর নিয়োগ কার্যকর হবে।
ফলাফল ও বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন–এর ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের নির্ধারিত পোর্টালে পাওয়া যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর