প্রধানমন্ত্রী তারেক রহমান-এর একান্ত সচিব (পিএস-২) ও সহকারী একান্ত সচিব (এপিএস-২) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিএস-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মেহেদুল ইসলাম।
তিনি গ্রেড-৪ বেতন কাঠামোর সর্বোচ্চ ধাপে পারিশ্রমিক পাবেন। একইসঙ্গে সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি, যিনি গ্রেড-৬ বেতন স্কেলের শেষ ধাপে বেতন গ্রহণ করবেন।
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, তারা অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা ত্যাগ করে দায়িত্ব গ্রহণ করবেন।
যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর কার্যকাল অথবা তাঁর সন্তুষ্টি পর্যন্ত (যেটি আগে হবে) চুক্তিভিত্তিক এ দায়িত্ব বহাল থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এসআর
মন্তব্য করুন: