[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

রমজানের শুরুতেই রাজধানীর বাজারে মুরগির দামে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর খুচরা বাজারে মুরগির মাংসের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

জাতভেদে প্রতি কেজিতে ২০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়। দেশি মুরগির দাম উঠেছে ৭৫০ টাকায়।

সোনালি মুরগি ৩০০ থেকে ৩৪০ টাকার মধ্যে এবং লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে।
বিক্রেতারা জানান, সপ্তাহখানেক আগেও ব্রয়লার মুরগি ১৮০ টাকায় পাওয়া গেলেও এখন তা ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ৫৮০–৬৮০ টাকার মধ্যে থাকলেও বর্তমানে তা ৭৫০ টাকায় উঠেছে।

একইভাবে আগে ২৮০ টাকায় বিক্রি হওয়া লাল মুরগি এখন ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারেও চড়া দাম লক্ষ্য করা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে।


সবজি ও অন্যান্য নিত্যপণ্যের মধ্যেও কিছুটা ঊর্ধ্বগতি রয়েছে। লেবু প্রতি হালি ৬০ থেকে ১২০ টাকা, শসা ও বেগুন ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আলু ২০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।


রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের এমন বৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ লক্ষ্য করা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর