নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক মতবিনিময় সভায়
পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন যে দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হওয়ায় মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে এবং সেই লক্ষ্যেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর গণতান্ত্রিক সংস্কার ও পুনর্গঠন ত্বরান্বিত করতে হবে।
মন্ত্রী প্রতিষ্ঠানের নৈতিকতা উন্নয়ন ও স্বচ্ছতার ওপর জোর দিয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বাজেট বরাদ্দের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের কথা জানান এবং যুগোপযোগী পরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরির পরামর্শ দেন।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: