[email protected] শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে এম ছালেহের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৫:১৬ এএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহকে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। দায়িত্ব গ্রহণের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।


নিয়োগ-সংক্রান্ত আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সচিব পদমর্যাদায় তাঁর মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা।

অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমন এবং সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকেও নিয়োগ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট আদেশগুলো তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর