[email protected] বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ রাত ৯টা ৪৫ মিনিটে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ৮:০৩ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জাতীয় ভাষণের সময় পরিবর্তন করা হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত জাতীয় ভাষণের সময় পরিবর্তন করা হয়েছে। ভাষণ সম্প্রচারিত হবে।


এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় বক্তব্য দেবেন। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম জাতির উদ্দেশে ভাষণ।


বুধবার সকালে প্রথম কর্মদিবসে তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


দুপুরের পর সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেন তিনি।


জাতীয় নির্বাচনের আগে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে নবগঠিত বিএনপি সরকার।

এ পরিকল্পনার আওতায় প্রতিটি মন্ত্রণালয়কে নির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন করে দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর