[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

ঢাকা বিভাগে সর্বাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সিলেটে সবচেয়ে কম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:০১ এএম

সংগৃহীত ছবি

নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে মোট ৪৯ জন শপথ নিয়েছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

নির্বাচনী এলাকা ও জন্মসূত্র বিবেচনায় দেখা যাচ্ছে, আঞ্চলিক প্রতিনিধিত্বের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। অন্যদিকে তুলনামূলকভাবে সবচেয়ে কম প্রতিনিধিত্ব রয়েছে সিলেট বিভাগের।


বিভাগভিত্তিক চিত্র- 
ঢাকা বিভাগ থেকে রয়েছেন সর্বোচ্চ ১৩ জন। এ তালিকায় আছেন খলিলুর রহমান (পররাষ্ট্র, টেকনোক্র্যাট), শামা ওবায়েদ ইসলাম (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান ও পর্যটন), সরদার মো. সাখাওয়াত হোসেন (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা), ফকির মাহবুব আনাম (ডাক ও টেলিযোগাযোগ; বিজ্ঞান ও প্রযুক্তি), শেখ রবিউল আলম (সড়ক পরিবহন ও সেতু; রেলপথ ও নৌপরিবহন), শরিফুল আলম (বাণিজ্য প্রতিমন্ত্রী), সুলতান সালাউদ্দিন টুকু (কৃষি ও মৎস্য প্রতিমন্ত্রী), আমিনুল হক (যুব ও ক্রীড়া, টেকনোক্র্যাট), হাবিবুর রশিদ (সড়ক ও সেতু প্রতিমন্ত্রী), ইশরাক হোসেন (মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী), ববি হাজ্জাজ (শিক্ষা প্রতিমন্ত্রী) এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম (সংস্কৃতি প্রতিমন্ত্রী)।


চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে, মোট ১১ জন নিয়ে।

এ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী (অর্থ ও পরিকল্পনা), সালাহউদ্দিন আহমদ (স্বরাষ্ট্র), আব্দুল আউয়াল মিন্টু (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানি সম্পদ), জাকারিয়া তাহের (গৃহায়ন ও গণপূর্ত), দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম), আ ন ম এহসানুল হক মিলন (শিক্ষা; প্রাথমিক ও গণশিক্ষা), মোহাম্মদ আমিন উর রশীদ (কৃষি, টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী) এবং জুনায়েদ আব্দুর রহিম সাকি (অর্থ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী)।


রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগ থেকে পাঁচজন করে প্রতিনিধি রয়েছেন। রাজশাহী বিভাগে ইকবাল হাসান মাহমুদ টুকু (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ), মিজানুর রহমান মিনু (ভূমি), মীর শাহে আলম (স্থানীয় সরকার প্রতিমন্ত্রী), ফারজানা শারমিন (সমাজকল্যাণ প্রতিমন্ত্রী) ও এম এ মুহিত (স্বাস্থ্য প্রতিমন্ত্রী) দায়িত্ব পেয়েছেন।


রংপুর বিভাগে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়), আবু জাফর মো. জাহিদ হোসেন (মহিলা ও শিশু; সমাজকল্যাণ), আসাদুল হাবিব দুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), ফরহাদ হোসেন আজাদ (পানি সম্পদ) এবং আব্দুল বারী (জনপ্রশাসন প্রতিমন্ত্রী)।


বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম (মুক্তিযুদ্ধ বিষয়ক), জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার), রাজিব আহসান (সড়ক, রেল ও নৌ প্রতিমন্ত্রী), আহম্মদ সোহেল মঞ্জুর (গণপূর্ত প্রতিমন্ত্রী) এবং নুরুল হক নুর (শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী)।


খুলনা ও ময়মনসিংহ বিভাগে চারজন করে মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। খুলনা থেকে নিতাই রায় চৌধুরী (সংস্কৃতি), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ), অনিন্দ্য ইসলাম অমিত (বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী) ও শেখ ফরিদুল ইসলাম (পরিবেশ ও বন প্রতিমন্ত্রী) দায়িত্বে আছেন।


ময়মনসিংহ বিভাগে এম রশিদুজ্জামান মিল্লাত (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী), কায়সার কামাল (ভূমি প্রতিমন্ত্রী), ইয়াসের খান চৌধুরী (তথ্য প্রতিমন্ত্রী) এবং এম ইকবাল হোসেইন (ত্রাণ প্রতিমন্ত্রী) দায়িত্ব পেয়েছেন।
সবশেষে, সিলেট বিভাগ থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে রয়েছেন দুজন—খন্দকার আব্দুল মুক্তাদির (বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট) এবং আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান)।

বিভাগভিত্তিক হিসাব বলছে, রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্যের প্রশ্নে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রাধান্য স্পষ্ট। অন্যদিকে সিলেট বিভাগের তুলনামূলক কম প্রতিনিধিত্ব রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দায়িত্ব বণ্টনে দক্ষতা, অভিজ্ঞতা ও দলীয় সিদ্ধান্তই প্রাধান্য পেয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর