[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস-রিজভীসহ ৫ জন, উপদেষ্টা নিয়োগ ১০ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১১ পিএম

সংগৃহীত ছবি

সরকার ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
ঘোষণা অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মো. ইসমাইল জবিউল্লাহ, রুহুল কবির রিজভী আহমেদ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।


এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ড. মাহদী আমিন, ডা. জাহেদুর রহমান এবং রেহানা আসিফ আসাদ।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারি হওয়ার সঙ্গে সঙ্গেই এ আদেশ কার্যকর হবে।

এসআর

সম্পর্কিত খবর