ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রকাশিত তালিকায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নাম জানানো হয়।
তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদকে।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ—এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মো. জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন টেকনোক্র্যাট হিসেবে মনোনীত খলিলুর রহমান।
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল আউয়াল মিন্টুকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নিতাই রায় চৌধুরীকে।
শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা—এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ম ন এহসানুল হক মিলন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে।
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন আরিফুল হক চৌধুরী।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য- এই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আমিন উর রশিদকে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুল হাবিব দুলুকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে দীপেন দেওয়ানকে।
নতুন মন্ত্রিসভার এ দায়িত্ব বণ্টনের মাধ্যমে সরকার দ্রুত প্রশাসনিক কার্যক্রম শুরু করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: