মন্ত্রিপরিষদের প্রথম বিশেষ বৈঠক আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত
হবে। একই দিনে প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে নিজের প্রথম কার্যদিবস শুরু করবেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন।
আগামীকালের কর্মসূচির মূল পয়েন্টগুলো:
স্মৃতিসৌধে শ্রদ্ধা: বুধবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম কার্যদিবস: দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী দপ্তরে অফিস শুরু করবেন।
মতবিনিময় সভা: দায়িত্ব গ্রহণের পর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
বিশেষ বৈঠক: বিকেল ৩টায় সচিবালয়ে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন তিনি।
শপথ গ্রহণ: উল্লেখ্য যে, আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন।
এসআর
মন্তব্য করুন: