ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৭টি আসনের ঘোষিত ফলাফলের ভিত্তিতে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং তাদের শরিকরা আরও ৩টি আসন পেয়েছে।
অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিকরা পেয়েছে ৯টি আসন, যার মধ্যে এনসিপি ৬টি ও বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।
সংসদীয় নিয়ম অনুযায়ী প্রথম ধাপের শপথ গ্রহণ শেষে পরবর্তী ধাপে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: