ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সহনীয় রাখতে এবং বাজার স্থিতিশীল করতে প্রদেয় ভ্যাট ও
আগাম করের ক্ষেত্রে বড় ছাড় দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।
নতুন নিয়ম অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত এলপিজির স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।
এর পরিবর্তে শুধুমাত্র আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে। এনবিআর জানিয়েছে, স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে ভ্যাট না থাকায় গ্রাহকদের ওপর আগের তুলনায় প্রায় ২০ শতাংশ ভ্যাট বা মূসকের বোঝা হ্রাস পাবে।
এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের আবেদন এবং জ্বালানি মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: