অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি বিভ্রান্তিকর সংবাদ নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির কাছে পাঠানো এক আধা সরকারি চিঠির মাধ্যমে তিনি এই ক্ষমা প্রার্থনার কথা জানান।
উপদেষ্টা তার ফেসবুক পোস্টে চিঠিটি সংযুক্ত করে লিখেছেন, জনপরিসরে কাজ করার সময়ে সাংবাদিকরা কখনও কখনও বক্তব্যের কাটাছেঁড়া করে সংবাদ পরিবেশন করেন, যা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তিনি নিজেও এমন একটি ঘটনার ব্যাখ্যা দিয়েছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে তিনি এক সভায় হতাশা প্রকাশ করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে, মাইলস্টোন স্কুল ও কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা মূলত সচিবালয়ে আলোচ্য হওয়া উচিত ছিল। তবে কিছু সংবাদমাধ্যম ‘একজন আমাকে বলেছে’ শব্দগুলো বাদ দিয়ে এটি তার সরাসরি বক্তব্য হিসেবে প্রচার করেছে।
উপদেষ্টা উল্লেখ করেছেন, তিনি মাইলস্টোন দুর্ঘটনার দিন সচিবালয়ে উপস্থিত ছিলেন, এবং সভার ভিডিও বা উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য এ বিষয়টি প্রমাণ করবে।
তিনি বলেন, “যদি এ বক্তব্যের বিকৃতির কারণে কেউ কষ্ট পেয়েছেন, আমি ক্ষমা প্রার্থনা করছি। আশা করি সবাই দলীয় আনুগত্যের বাইরে পেশাদার দায়িত্ব পালন করবেন এবং জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন।”
চিঠিতে তিনি আরও জানান, ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কার্যকালের সমাপ্তি নির্দেশ করবে। এই সময়ে তিনি তার দায়িত্বধীন এবং অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন। তবে বিদ্যমান সীমাবদ্ধতার কারণে সব উদ্যোগ শেষ করা সম্ভব হয়নি, এবং এ বিষয়ে দায়িত্ব সম্মিলিতভাবে সবার বলে মন্তব্য করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: