[email protected] মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার ঐতিহাসিক শপথ কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৩৮ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে

 শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলার তথ্যমতে,

প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

নির্বাচন কমিশন গত শুক্রবার ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করার পর সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে দ্রুততম সময়ে এই শপথের প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়।

​রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে নতুন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন এবং এরপর পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব। নিয়ম অনুযায়ী,

সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় বোর্ডের সভায় তাদের নেতা নির্বাচন করা হবে।

এরপর সেই নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাবেন এবং রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

উল্লেখ্য, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যেখানে ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকছে জামায়াতে ইসলামী।

এই ঐতিহাসিক মুহূর্তের মাধ্যমে দেশে দীর্ঘ প্রতীক্ষিত নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর