[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

শপথে মোদির বদলে ঢাকায় আসছেন লোকসভার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:৫৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকছেন না।

তার পরিবর্তে ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় এ শপথে তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন। বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লোকসভার স্পিকার অনুষ্ঠানে অংশ নেবেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা ও সমর্থন জানানো হচ্ছে। পাশাপাশি দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের কথাও উল্লেখ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয়কে স্বাগত জানিয়েছে ভারত।


এর আগে শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে একই দিনে ভারতে অনুষ্ঠিতব্য একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে তার অংশগ্রহণের সূচি থাকায় তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না। সে কারণেই ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে ঢাকায় পাঠানো হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর