[email protected] বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২

রমজানকে সামনে রেখে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২২ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।


বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে ব্যক্তি জীবনের পরিশুদ্ধির পাশাপাশি সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মানস গড়ে ওঠে। এ মাস মহান আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ এনে দেয়।


তিনি আরও উল্লেখ করেন, রমজানের শিক্ষা ব্যক্তি ও জাতীয় জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার থেকে দূরে থেকে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। ইবাদতের পাশাপাশি সত্যনিষ্ঠা, সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।


দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রমজানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস ও হিংসা-বিদ্বেষ পরিহার করে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া ও সৎকর্মে মনোযোগী হওয়া উচিত। তিনি মহান আল্লাহর কাছে সবার রোজা, নামাজ ও নেক আমল কবুল হওয়ার প্রার্থনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর