[email protected] রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
২ ফাল্গুন ১৪৩২

রাষ্ট্রপতির হাতেই নতুন মন্ত্রিসভার শপথ, প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৪:১৬ পিএম

সংগৃহীত ছবি

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পরিচালনা করবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মো. সাহাবুদ্দিন এবং তিনিই নতুন মন্ত্রীদের শপথ পাঠ করাবেন। এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বড় পরিসরের আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে সচিব বলেন, প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে অনুষ্ঠানটির নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি। নির্দেশ পাওয়া মাত্র নির্ধারিত দিন-তারিখ অনুযায়ী আয়োজন সম্পন্ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।


মন্ত্রিসভার আকার প্রসঙ্গে শেখ আব্দুর রশীদ বলেন, এটি নির্ভর করবে যিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তার সিদ্ধান্তের ওপর। তিনি কবে এবং কতজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবেন, সেটিই হবে চূড়ান্ত বিষয়।


তিনি আরও জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিত সদস্যদের গেজেট ইতোমধ্যে প্রকাশ হয়েছে। আইন অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে তাদের শপথ নিতে হবে। সে হিসাবে ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যেই সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার কথা।
১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ শেষ হলে দলগুলো তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে।

সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনপ্রাপ্ত নেতা রাষ্ট্রপতিকে অবহিত করবেন। এরপর সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।


মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা শপথ নিতে পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর