ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি আয়োজন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্ভাব্য এই আয়োজনে শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, নতুন সংসদ সদস্যদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের লক্ষ্যে শপথ আয়োজনের প্রস্তুতি চলছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে সম্ভাব্য আইনি প্রক্রিয়ার ইঙ্গিত দেন। তিনি জানান, পূর্ববর্তী সংসদের স্পিকার দায়িত্বে না থাকলে নতুন সদস্যদের শপথ গ্রহণের ক্ষেত্রে বিকল্প বিধান রয়েছে।
আইন অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি এ দায়িত্ব পালন করতে পারেন। এ ধরনের মনোনয়ন প্রধান উপদেষ্টার পরামর্শের ভিত্তিতে নির্ধারিত হয়।
এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন না হলে তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারেন বলে সংশ্লিষ্ট বিধানে উল্লেখ রয়েছে।
এসআর
মন্তব্য করুন: