[email protected] শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২

জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছি: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪০ পিএম

সংগৃহীত ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনকে ঘিরে জাতির কাছে যে অঙ্গীকার করা হয়েছিল, তা বাস্তবায়নে নির্বাচন কমিশন সফল হয়েছে।

তিনি দাবি করেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং এতে কোনো গোপনীয়তা ছিল না।

বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিইসি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশার পর একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


তার ভাষ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এবারের নির্বাচন অতীতের তুলনায় মানদণ্ডে ভালো অবস্থানে রয়েছে। কমিশন নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে বলে তারা মনে করেন।


সিইসি আরও উল্লেখ করেন, এত বড় পরিসরে নির্বাচন আয়োজন একটি বড় চ্যালেঞ্জ ছিল।

প্রায় ১৮ কোটি মানুষের দেশে ১২ কোটির বেশি ভোটার এবং গণভোটসহ মোট প্রায় ২৫ কোটিরও বেশি ব্যালট ব্যবস্থাপনা করতে হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না বলে তিনি মন্তব্য করেন।


তিনি স্বীকার করেন, কোনো নির্বাচনই পুরোপুরি ত্রুটিমুক্ত হয় না। বিশ্বের বিভিন্ন দেশেও ভোটকে ঘিরে নানা সমস্যা দেখা যায়,,।

তবে সামগ্রিক বিবেচনায় এবারের নির্বাচনকে গ্রহণযোগ্য ও সফল বলেই কমিশনের মূল্যায়ন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর