জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত ফলাফল দ্রুত ও সহজভাবে জানার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন। ‘
স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটাররা এখন সরাসরি তাদের স্মার্টফোনে ফলাফল দেখতে পারবেন।
এই অ্যাপের মাধ্যমে ভোট গণনার অগ্রগতি, কেন্দ্রভিত্তিক ফলাফল এবং প্রার্থী বা দলের প্রাপ্ত ভোটসংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যাবে। ফলে টেলিভিশন বা অন্য মাধ্যমের ওপর নির্ভর না করে ঘরে বসেই পাওয়া যাবে সর্বশেষ আপডেট।
যেভাবে ব্যবহার করবেন অ্যাপটি-
১. ডাউনলোড ও ইনস্টলেশন: অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস—দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে অ্যাপের নাম লিখে সার্চ করে ডাউনলোড করতে হবে। ইনস্টল শেষে অ্যাপটি চালু করুন।
২. লগইন সুবিধা: সাধারণ ফলাফল দেখতে কোনো অ্যাকাউন্ট প্রয়োজন নেই। তবে বিস্তারিত ভোটার তথ্য বা ইভিএম সম্পর্কিত তথ্য জানতে চাইলে জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে লগইন করা যাবে।
৩. ফলাফল দেখার পদ্ধতি:
হোমপেজ থেকে ‘Election Results’ অপশন নির্বাচন করতে হবে।
এরপর নির্বাচনের ধরন (জাতীয় সংসদ, উপজেলা, পৌরসভা বা ইউনিয়ন) বেছে নিতে হবে।
জেলা, আসন বা কেন্দ্র নির্বাচন করলে সংশ্লিষ্ট ফলাফল দেখা যাবে।
ভোট গণনার সঙ্গে সঙ্গে কেন্দ্রভিত্তিক তথ্য অ্যাপে যুক্ত হবে। এতে প্রার্থী বা দলের প্রাপ্ত ভোটসংখ্যা, শতাংশ হার এবং তুলনামূলক অবস্থান স্পষ্টভাবে দেখা যাবে।
এছাড়া ফলাফল গ্রাফ ও চার্টের মাধ্যমে উপস্থাপন করা হবে, যা ব্যবহারকারীদের জন্য তথ্য বোঝা আরও সহজ করে তুলবে।
নির্বাচনের দিন ও পরবর্তী সময়ে তাৎক্ষণিক আপডেট পেতে এই অ্যাপ কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: