ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটে ভোটগ্রহণ শুরুর প্রথম সাড়ে চার ঘণ্টায় গড় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্র থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে এই হিসাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ চলমান ভোটগ্রহণের পরিস্থিতি তুলে ধরেন।
তিনি জানান, এখন পর্যন্ত যে কেন্দ্রগুলোর তথ্য কমিশনের কাছে পৌঁছেছে, সেখানে ভোটদানের হার সন্তোষজনক এবং কোনো কেন্দ্রে ভোট বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজারেরও বেশি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে।
এ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
দিনভর নির্দিষ্ট বিরতিতে ভোটের হালনাগাদ তথ্য গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এসআর
মন্তব্য করুন: