[email protected] বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২

ভোট কেনাবেচা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় ভোট কেনাবেচার অভিযোগ ওঠার প্রেক্ষাপটে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী আইনে দণ্ডনীয় অপরাধ এবং প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগ উত্থাপন করা হয়েছে। এ বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করে বলা হয়- ভোট কেনাবেচা আইনত শাস্তিযোগ্য অপরাধ।


ইসি আরও জানায়, অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা জড়িত ব্যক্তিদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর