১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট।
ভোটের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইসির পক্ষ থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, একটি মহল ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করতে মিথ্যা তথ্য প্রচার করছে। কমিশন স্পষ্ট করে জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে (শেরপুর-৩ বাদে) একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলেও উল্লেখ করা হয়। যেকোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ভোটগ্রহণ শেষে ফলাফল সংকলন প্রক্রিয়া শুরু হবে এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: