আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ৩০০টি সংসদীয় আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বাধিক ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে। এই আসনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে, যেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।
লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, পুরুষ ভোটারের সংখ্যা নারীদের তুলনায় প্রায় ২০ লাখ বেশি। মোট ভোটারের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন।
এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে নিবন্ধিত আছেন ১ হাজার ২২০ জন।
এসআর
মন্তব্য করুন: