অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের অন্যান্য উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদের বিবরণী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখে থাকা সম্পদের বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হলো।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত নথিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের আগস্টে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অল্প সময়ের মধ্যেই সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশের অঙ্গীকার করেছিলেন।
সে সময় তিনি দুর্নীতিবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে বলেছিলেন, সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে উপদেষ্টাদের সম্পদ বিবরণ প্রকাশ করা হবে এবং ভবিষ্যতে এটি সরকারি কর্মকর্তাদের জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: