রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকাল-এর সাংবাদিক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রেস ক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত ও ময়নাতদন্ত করা হবে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এসআর
মন্তব্য করুন: