[email protected] রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৫ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সব ভোটকেন্দ্রে ধূমপান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ চলাকালে কোনো কেন্দ্রেই ধূমপানের অনুমতি থাকবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোকে ধূমপানমুক্ত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।


কমিশনের মতে, এ উদ্যোগ ভোটারদের জন্য স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর