ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে
পুলিশের লাঠিচার্জ ও জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি পুলিশের এই মারমুখী ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্তের দাবিতে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ওপর চড়াও হলে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।
ফেসবুক পোস্টে আজহারী প্রশ্ন তোলেন, ‘‘ভিডিওতে দেখা যাচ্ছে—ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া যেত। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’
তিনি আরও বলেন, ‘‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। আমরা প্রত্যাশা করি, যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন।’
ইনকিলাব মঞ্চের অভিযোগ অনুযায়ী, পুলিশের এই হামলায় তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে, সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে রোববার (৮ ফেব্রুয়ারি) হাদি হত্যার তদন্তের বিষয়ে জাতিসংঘে চিঠি পাঠানো হবে।
সংবাদের মূল পয়েন্টগুলো:
আন্দোলনের লক্ষ্য: শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে যমুনা অভিমুখে যাত্রা।
পুলিশের অ্যাকশন: আন্দোলনকারীদের দমাতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ব্যবহার।
আজহারীর প্রতিক্রিয়া: পুলিশের "আগ্রাসী মনোভাবের" নিন্দা এবং পেশাদার আচরণের আহ্বান।
সরকারি উদ্যোগ: আগামী রোববার জাতিসংঘে চিঠি পাঠানোর ঘোষণা।
এসআর
মন্তব্য করুন: