ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ রাতের তাপমাত্রা সামান্য কমে শীতের অনুভূতি বাড়তে
পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে যা বলা হয়েছে
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ রাত ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত পরিষ্কার ও শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হিমেল বাতাসের প্রভাবে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
আজকের তাপমাত্রা ও আর্দ্রতা
সর্বোচ্চ তাপমাত্রা: ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা: ১৭.০ ডিগ্রি সেলসিয়াস।
সন্ধ্যার অবস্থা: সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ।
বৃষ্টিপাত: গত ৬ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
আসছে শৈত্যপ্রবাহের আভাস
সারাদেশের আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, দেশের ৪টি জেলায় ইতিমধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পারদ আরও নিচে নামতে পারে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন।
আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।
এসআর
মন্তব্য করুন: