[email protected] বুধবার, ৮ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চান- জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৩ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কোন ভিত্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কোন ভিত্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান

 

বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বক্তব্যে তিনি বিষয়টি উত্থাপন করেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রধান জোটগুলোর শীর্ষ নেতারাই সাধারণত জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন।

অতীতে সুষ্ঠু নির্বাচনকালে এসব ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হতো, যাতে তা সারাদেশের মানুষের কাছে পৌঁছায়।

তিনি জানান, ইতোমধ্যে তারেক রহমান ও ডা. শফিকুর রহমান ৯ ফেব্রুয়ারি ভাষণ দেবেন—এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, আলোচনার বিষয় হলো—নাহিদ ইসলামও জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও ভাষণের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি, তবু প্রশ্ন থেকেই যায়—কোন যোগ্যতায় তিনি এই সুযোগ পাচ্ছেন?
ডা. জাহেদ উর রহমানের মতে, এনসিপি বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন জোটের অংশ।

সে ক্ষেত্রে জোটের প্রধান নেতা হিসেবে ডা. শফিকুর রহমানের ভাষণ দেওয়াটাই স্বাভাবিক। অতীতেও আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটগুলোর প্রধান নেতারাই এ ধরনের ভাষণ দিয়ে এসেছেন বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, ড. ইউনূসের নেতৃত্বে কিছু শিক্ষার্থীঘনিষ্ঠ গোষ্ঠীর প্রতি একটি পক্ষপাতমূলক মনোভাব লক্ষ করা যাচ্ছে। আগে যখন তিনটি প্রধান রাজনৈতিক শক্তিকে আলোচনায় ডাকা হতো, তখন এনসিপিকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। তখন দলটি নিজেকে স্বাধীন অবস্থানে রাখায় বিষয়টি কিছুটা মেনে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।


তবে বর্তমানে এনসিপি আর স্বাধীন রাজনৈতিক শক্তি নয় দাবি করে ডা. জাহেদ উর রহমান বলেন, এ অবস্থায় নাহিদ ইসলামের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিরা নির্বাচনের সময় অন্তত নিরপেক্ষতা বজায় রাখবেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস এমন একটি দায়িত্বে রয়েছেন, যেখানে সব রাজনৈতিক দলকে সমান দৃষ্টিতে দেখার কথা। কোনো একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা নিয়ে আরও প্রশ্ন তৈরি হবে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই এই প্রক্রিয়া বন্ধ করা উচিত এবং তার মতে, নাহিদ ইসলামকে বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া সমীচীন হবে না।

এসআর

সম্পর্কিত খবর