[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৩৫ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ঘোষিত ১০ ফেব্রুয়ারির ছুটি কার্যকর করলে সংশ্লিষ্ট কারখানাগুলো পরবর্তী সময়ে যেকোনো একদিন শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে সেই ছুটি সমন্বয় করতে পারবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার এই ছাড় দেওয়ার কথা জানিয়েছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হলেও, যেসব কারখানা এই ছুটি পালন করবে তারা প্রয়োজনে পরবর্তীতে অন্য কোনো দিনে এক দিন অতিরিক্ত কাজ করিয়ে তা পুষিয়ে নিতে পারবে।

এতে আরও জানানো হয়, বিজিএমইএর আবেদনের ভিত্তিতেই উপদেষ্টা পরিষদের সর্বশেষ সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর