ব্যক্তিগত কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান পদত্যাগ করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে বিচারিক কার্যক্রমের বাইরে ছিলেন বলে জানা গেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির উদ্দেশে পাঠানো তাঁর পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছায়। পারিবারিক সূত্রে জানা যায়, কানাডা থেকে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বিচারপতির পদত্যাগপত্রটি যথাযথ প্রক্রিয়ায় রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিচারপতি মামনুন রহমান এক বছরেরও বেশি সময় ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।
উল্লেখ্য, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এর আগেও হাইকোর্ট বিভাগের একাধিক বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। তাঁদের মধ্যে বেশিরভাগই পরবর্তীতে দায়িত্বে ফেরেননি। চলতি মাসে অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি এম আর হাসানকেও ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া ছুটিতে পাঠানো বিচারপতিদের বাইরে আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, যাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।
এসআর
মন্তব্য করুন: