[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

বিমান বাংলাদেশের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪৭ পিএম

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. শাহরিয়ার আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ড. সাফিকুর রহমান বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গৃহকর্মীর ওপর নির্যাতনের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর