[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

২১ জানুয়ারির পর শুরু হচ্ছে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ

এম. এ রনী

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ৬:২৫ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে।

এই ব্যবস্থার আওতায় প্রবাসে অবস্থানরত ভোটারদের পাশাপাশি ভোট কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিবন্ধিত ভোটাররা তাদের ঠিকানায় ব্যালট পৌঁছানোর পর ২১ জানুয়ারির পর নির্ধারিত অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


এবার দেশের ভেতরে তিনটি শ্রেণির নাগরিক—সরকারি কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

পাশাপাশি বিশ্বের ১২০টিরও বেশি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।


নির্বাচন কমিশনের তথ্যমতে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এবার মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

এসআর

সম্পর্কিত খবর