[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

হাইকোর্টের আদেশে স্থগিত হলো শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন

এম. এ রনী

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ৭:০০ এএম

সংগৃহীত ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও সংশ্লিষ্ট হল সংসদের নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।

নির্বাচনটি আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আদালতের নির্দেশে তা আর হচ্ছে না।


সোমবার (১৯ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত আদেশ প্রদান করেন।


আদালতের নির্দেশনার ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত শাকসু ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম বন্ধ থাকবে।

এসআর

সম্পর্কিত খবর