[email protected] সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
৩০ চৈত্র ১৪৩২

বিমানবন্দরের আগুন তদন্তে আসছে চার দেশের বিশেষজ্ঞ দল

এম. এ রনী

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫ ৪:২৫ এএম

সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চারটি দেশের বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে।

দলগুলো ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করবে, এখানে কোনো অব্যবস্থাপনা বা ত্রুটি ছিল কিনা তা যাচাই করবে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে আমরা চার দেশের বিশেষজ্ঞদের সহায়তা নিচ্ছি। তারা প্রযুক্তিগত ও নিরাপত্তা দিক থেকেও বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করবেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সরকার বিমানবন্দরের নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

 

এসআর

সম্পর্কিত খবর