[email protected] মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
৮ বৈশাখ ১৪৩৩

লালমনিরহাটে টিআরসি নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬ ২:২৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমকে সামনে রেখে লালমনিরহাট জেলা পুলিশ লাইন্সে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এ ব্রিফিংয়ে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করা হবে এবং এতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।

 

তিনি আরও নির্দেশনা দেন, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় নিয়োগ কার্যক্রমের বিভিন্ন ধাপ সঠিকভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।


পুলিশ সুপার জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় ফেস ডিটেকশন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।

এই প্রযুক্তির মাধ্যমে প্রার্থীদের পরিচয় যাচাই সহজ হবে এবং নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা সম্ভব হবে।


ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুক ও মো. ওয়ারুখ ইয়াজদানীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাশাপাশি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও এতে অংশ নেন।

এসআর

সম্পর্কিত খবর