[email protected] শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
২৬ চৈত্র ১৪৩২

আবু সাঈদ হত্যা মামলা: হত্যাকারীদের ফাঁসি চাইলেন দুই ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ৫:৫৭ এএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘিরে অপরাধীদের সর্বোচ্চ

 শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন তার পরিবার।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় শুনতে এসে আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও মেজো ভাই আবু হোসেন সাংবাদিকদের কাছে এই দাবি জানান।

​আবু হোসেন বলেন, তারা চান হত্যাকারীদের ফাঁসি হোক এবং মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করা হোক।

​বড় ভাই রমজান আলী বর্তমান বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভাইয়ের খুনিদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন।

​মামলার রায় উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিত করা হয়েছে এবং রায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর