[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৭ চৈত্র ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ‘অন্তর্বর্তী সরকারের প্রতারণার দলিল’: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ১১:২৪ পিএম

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অন্তর্বর্তী সরকারের একটি “অন্তহীন প্রতারণার দলিল”।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে এ বিষয়ে নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি সংস্কার চায় না বা জুলাই জাতীয় সনদকে মানে না—এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তার দাবি, দলটি সনদের প্রতিটি বিষয়কে গুরুত্ব দেয় এবং এটিকে একটি ঐতিহাসিক রাজনৈতিক দলিল হিসেবে বিবেচনা করে।


তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা সীমিত এবং এর মাধ্যমে সংসদের সার্বভৌম ক্ষমতা খর্ব করা যায় না। তার ভাষ্য অনুযায়ী, ১৯৭৩ সালের পর থেকে রাষ্ট্রপতির এমন ক্ষমতা কার্যত বিলুপ্ত হয়েছে।


মন্ত্রী দাবি করেন, আলোচিত আদেশটি আইনগতভাবে বৈধ নয় এবং এটি সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, সংশ্লিষ্ট প্রক্রিয়ায় জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি এবং এখতিয়ার বহির্ভূতভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংবিধান লঙ্ঘন করেছে এবং সংসদের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে স্বচ্ছতা বজায় রাখা হয়নি।

পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথসংক্রান্ত নথি সংসদ সদস্যদের কাছে কীভাবে পৌঁছেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, জনগণের মতামত ও সাংবিধানিক কাঠামোর প্রতি সম্মান রেখে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর