র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার দিকে রাজধানীর খিলগাঁও এলাকায় অবস্থিত তার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে। পরবর্তীতে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ডিবির একটি সূত্র জানায়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতাবিরোধী অভিযোগে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।
জানা গেছে, আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১৬ সালে তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। চাকরি জীবনের শেষ পর্যায়ে তিনি অবসরে যান।
এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এসআর
মন্তব্য করুন: